![]() |
| প্রণয়বীজ : সুকুমার চৌধুরী |
দেখি বা না দেখি শুধু এই বোধ
কাছাকাছি আছো
আমাকে জিইয়ে রাখে । ক্রিয়াশীল রাখে ।
সন্দেহপ্রবণ যারা, প্রণয়ের চিরশত্রু, বৈধ্যতা বিষয়ে চিন্তাশীল
চৌহদ্দি ডিঙ্গোলে তুমি
চুপিসারে দেখে যায় আমি আছি কিনা ।
কাদাকামীদের আমি কোনদিন তোয়াক্কা করি নি
শুধু খুব সামাজিক তোমার গভীরে
তুমি তাতে জল দাও । শুশ্রূষার, সংবেদনার ।
তুমি তার প্রবল উন্মেষে পাতার সবুজ হয়ে কাঁদো । আর
সামাজিক চৌহদ্দি ডিঙ্গিয়ে মাঝে মাঝে দূরে সরে যাও

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন