তবুও : রতন বসাক

 তবুও : রতন বসাক
 তবুও : রতন বসাক 

কিছু মানুষের আশা মেটেনা অল্পে
করতে চায় সে যেমন শোনে গল্পে ।

গল্প নয়তো বাস্তব জীবনের খেলা
জীবন নিয়ে তারা করে অবহেলা ।

ঘরের ভালোবাসায় ভরে না হৃদয়
অজানা প্রেমের দিকে আবদ্ধ হয় ।

এভাবে পেয়ে যায় সেই ভালোবাসা
ভাবে নিজেই, পূরণ হয়েছে আশা ।

পরকীয়া জেনো নয়তো ভালো কাজ
কোর্টের রায়ে খুশি অনেকেই আজ ।

নিজের ঘরের বউকে ভালো না বেসে
অন্যের বউয়ের নজরে যায় ফেঁসে ।

লুকিয়ে তারা করতে থাকে মেলামেশা
একেই ভাবে ওরা আসল ভালোবাসা ।

প্রথম-প্রথম প্রেমটা লাগে বেশ ভালো
ভাবে এইতো জীবনের আসল আলো ।

জানা-জানি হলে হয় অনেক অশান্তি
তবুও অবৈধ প্রেমের হয় না ক্ষান্তি ।

পরকীয়ায় দুটো সংসার যায় জ্বলে
সমাজ অধঃপতনে গেছে সব বলে ।

অনেকেই ওদের একথা সেকথা বলে
তবুও তারা নিজের মতো করেই চলে ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.