![]() |
| অপ্রাপ্তবয়স্ক : বিপ্লব গঙ্গোপাধ্যায় |
যেভাবে বয়স বাড়ে
প্রাপ্তির ঝুলিতে জমে ধুলোবালি ঝুল
পথময় ছড়ানো কাঁকর মাটি অবিচ্ছেদ্য ভুল নিয়ে হুলস্হূল কান্ড বেঁধে যায়
সব রাস্তা ঠিকমতো গন্তব্য চেনে না
তবুও অস্থির জাড্যে চলমান অসতর্ক পা
প্রাপ্ত বয়স নিয়ে পৃথিবী পুরোনো হয় ক্ষয়ে যায় অক্ষত প্রাচীর
তবুও প্রাপ্তবয়স্ক নয় নউলকিশোর নদীটির রূপমুগ্ধ বেপরোয়া তীর।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন