শতবর্ষ : বিমান পাত্র

শতবর্ষ : বিমান পাত্র
শতবর্ষ : বিমান পাত্র

(কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুর কে সমর্পণ)

        আজি সেই শতবর্ষ পরে
হে কবি তোমার কবিতাখানি পড়েছিনু
                    বহু সমাদরে,
      আজি সেই শতবর্ষ পরে।
আজি সেই ফুল সেই বিহঙ্গের গান,
সদা প্রস্ফুটিত হয় করে কলতান।
আজি সেই নব প্রভাতের আনন্দের
সিংহভাগ,
রাশি রাশি স্নিগ্ধ তার ছড়ায় সোহাগ।
                 নিখিলের তরে—
      আজি সেই শতবর্ষ পরে।
                   
      আজি সেই শতবর্ষ পরে
এখনো সে নতুনের হয়নি উত্থান,
কেহ আজও গাহে নাই কবিতার গান,
          হৃদয় উজাড় করে।
তোমার তুমিই আজো রবির কিরণ,
ভারতের গৌরবের কাব্যের কাঞ্চন। 
            যুগ যুগ ধরে
     আজি সেই শতবর্ষ পরে।

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.