![]() |
| আগুনরঙেরহাওয়া : কিশলয় গুপ্ত |
তোমাকেই বলছি শোনো- আমার পিতৃ পরিচয় নেই
স্থান কাল পাত্রের প্রতি দায় নেই কোনো
পিছনে স্রোতের পানসি। অনন্ত আকাশ সামনেই
তবু অধিকার হেতু ঝান্ডা রাখিনি কখনো
আমি তো আমাতেই ডুবে আছি বছর লক্ষাধিক
দেখি পাড়ে পাড়ে পরিযায়ী পাখীদের বাস
সিঁড়িতে অহংকারী কার্পেট, দেওয়ালে মুখোশ-ধিক
কোথায় থাকে বাঁচার সিধাসাধা নিঃশ্বাস
তোমাকেই বলছি শোনো-আমার পদবীহীন ঘর
ঈশ্বর থাকে না এখানে, ঘোরে ভক্তির বিকল্প
হাড়ের কাহিনী নাচে- আর আঁধারি তেপান্তর
লেখে দুনিয়া কাঁপানো এক একটা চিতার গল্প।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন