বাউন্ডুলে উদ্ভান্ত-মন : কর্ণধর মণ্ডল

বাউন্ডুলে উদ্ভান্ত-মন : কর্ণধর মণ্ডল
বাউন্ডুলে উদ্ভান্ত-মন : কর্ণধর মণ্ডল


বাঁধন-হারা,উদ্দেশ্যহীন ''বাউন্ডুলে উদ্ভান্ত-মন'';
উড়ে চলে বেহিসাবী যখন তখন....
''ঠিকানাহীন গাংচিল''-হয়ে অজানা অসীম দীগন্তে!
কখনো কাব্য-প্রেমে প্রকৃতি প্রেমিক,
কখনো দিশেহারা অচেনা পথিক;
বেবাগীমন বেড়ায় ভেসে যখন-তখন,কিনারাহীন সুদুর-প্রান্তে।

তুমি চাইলে ভাবতে পারো,
পাগল ছাড়া অন্য কিছু আরো....
মিথ্যা প্রলাপে করি কাব্যের পঙংক্তি রচনা!
বলতে পারো নিছক তুচ্ছ আমি,
কারো নইতো প্রিয় নইতো দামী....
রিক্ত'চোখে নীরবে নামে অভিসারী;বিরামহীন ঝর্ণা।

তুমি দেখো হাসতে মোরে!
প্রেমা'নলে হৃদয় পোড়ে....
নীরবতায় নীর্জনে কাঁদি;আবেগে বৈঠা বেয়ে!
''ঠিকানাহীন ভ্রান্ত-পথিক'' হয়ে ঘুরি অসীম'শুণ্যে-অন্তঃনীলে,
বলি মেঘেদের সাথে অভিমানী কথা প্রেমের ছলে....
বক্ষ-রোদন তৃষ্ণা নিয়ে অভিসারে বিষাদের গান গেয়ে।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.