![]() |
| বাবা : সুজন মন্ডল |
বাবা
তুমি কেমন আছো ?
আমি ভালো নেই—
সময়ের এই বীভৎস রূপ দেখে!
আমার খুব ভয় করছে
প্রচন্ড ভয় করছে ।
এখন আর আগের মতোন আমি
হাসি না—
খেলি না—
ঘুরি না—
কারোও সাথে মন খুলে কথাও বলি না!
এমনকি গল্পও করি না ।
এখন ঘরের ভিতরে বসে থাকি শুধুই বসে থাকি
আর জানালার ওপারে নীল আকাশের দিকে
অধীরার মতো পাথুরে চোখে তাকিয়ে দেখি!
রোজ সূর্য উঠছে.....
তারারা খেলছে.....
মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে ।
কিন্তু,
বাবা জানো!
মধ্যাহ্নের সূর্যরা আসে না আমার কাছে—
মধ্যরাতের তারারা আসে না আমার কাছে—
এমনকি বৃষ্টিও আসে না আমার কাছে—
এখন কেউ খেলে না আমার সাথে!
এখন কেউ কথা বলে না আমার সাথে!
আর এভাবেই কেঁটে যায় দিন রাত একাকী :
আলোহীন—
বাতাস হীন—
শূন্য এই বৃত্তের ভেতরে ।
বাবা,
আমি ভালো নেই!
অন্ধকার গ্ৰাস করেছে অর্ধেক আয়ূ—
তুমি পারো তো আলো নিয়ে এসো :
সম্পূর্ণ গ্ৰাস করার আগেই—

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন