![]() |
| দেবাশিস মল্লিক |
যদি না ফিরতে পারি সেই আশ্চর্যঘ্রাণ
ঈষৎ ঘর্মাক্ত দেহে মৃদু কোলন সৌরভ
ঘিরে ঘিরে তোমাদের ফেরাবে পুরনো দিনে
হাসিতে উচ্ছল হয়তো সে ছোঁয়াটুকু
করতলে উষ্ণতা খুঁজে নেবে আকুল অন্ধপ্রায়
রক্ত সম্বন্ধে আজকাল তবু কী অদ্ভুত শৈত্য
যেন বা ঘনিয়ে এসেছে নৈঋত, হিমযুগ
অথচ আমরাই তো স্বপ্নে দেখি একঝাঁক প্যারাট্রুপার
অহো মরশুমি ফুলের হাসি সারা আকাশ
তবুও ঘ্যানঘ্যানে বিজ্ঞাপনের বিরতিতে নয়
আমরা অপেক্ষায় আরো এক নতুন চমকের ...

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন