![]() |
| বিকাশ চক্রবর্তী |
অভিমানী
খোলা জানালার অন্ধকার জাঁকিয়ে বসেছে
ল্যাভেন্ডারের সুগন্ধ হারিয়ে যাচ্ছে আড়ালে,
নিঃশব্দের সাথে অন্ধকারের সন্ধি হয়েছে আজ
একটা আলোর বিন্দু দেখতে পারছ তুমি
অভিমানী হয়ে চোখটা কেন সরালে?
ঝিঁঝির ডাকে মাঝে নীরবতা ভেঙে জাগছো
আকাশের কাছে ঋণী হয়ে থাকা রাত্রি,
ভোরের স্পর্শে মুছে যাবে সব গ্লানি
এখন শুধু জীর্ণ হতাশ রজনী
ডাকছে তোমায় রঙিন আলোর বৃষ্টি!

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন