আহ্বান : সুকান্ত পাল

সুকান্ত পাল
  আহ্বান

হঠাৎ  গাঁয়ে রব উঠেছে
                 একশো দিনের কাজ
গাঁইতি কোদাল ডালি নিয়ে
                 সবাই তোরা সাজ।
গাঁয়ে গাঁয়ে পথ বানাবো
                  বাঁধবো নদীর পাড়
শ্রাবণ মাসে কূল ভাসিয়ে 
                    আসুক প্লাবণ বাঁড়।
ফুটুক গাছে কদম শাখে
                      হলুদ কদম ফুল
যতই ভাঙুক ভাদর মাসে
                      নদীর দুটি কূল।
আইরে অমল কমল বিমল
                  বছির তমিজ কোমর বাঁধ
একশো দিনের কাজ এসেছে
                  পুরবে মোদের মনের সাধ।
চলরে কবির সুনীল হাবিব
                   পঞ্চায়েতে চলরে যাই
রেগার কাজে হাত লাগালে 
                   অভাব কি আর থাকবে ভাই ?
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.