![]() |
| ইলা কারকাট্টা |
পূর্ণিমার মোম গলা জোৎস্নায়
ভিজতে ভিজতে ছাদের কার্নিশে
দাড়িয়ে ছেলেটি বলেছিল---
আমি তোমাকে ভালোবাসি।
কিশোরীর হৃদয় লজ্জা ভরা
কম্পিত শরীর বাতাস ছুঁয়ে যায়,
কিশোরীর মনের প্রেমের রঙ
কৃষ্ণচূড়ার থেকেও বেশি লাল।
এক একটি বসন্ত পার করে
মেয়েটি আজ ঘোরতর গৃহিণী,
সংসার গাড়ির প্রধান চালিকা
আজ সময়ের তার বড়ো অভাব।
কিন্তু আজও মন ছুটে যায়
পূর্ণিমা ঘেরা ছাদের কার্নিশে,
যেখানে আজও জমে আছে
পূর্ণিমার গুরো গুরো জোৎস্না।
মনের বীণায় বাজিয়ে সুর
মেয়েটি ফিরে পেতে চায়
সেই দিনের সেই প্রেমের ক্ষণ
যা আজ অতিত হয়ে গেছে।
আজও মেয়েটির মনের রঙ
কৃষ্ণচূড়ার থেকেও বেশি লাল
তবুও সময়টা আজ তার থেকে
অনেক অনেক দূরে চলে গেছে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন