বাবার কাছে শেষ প্রশ্ন : দুখিরাম সরকার

বাবার কাছে শেষ প্রশ্ন  :  দুখিরাম সরকার
বাবার কাছে শেষ প্রশ্ন  :  দুখিরাম সরকার

আমার আদরের স্নেহ বাবা তোমার কাছে আমার শেষ একটি প্রশ্ন জানা হলো না -
আমি এখন মৃত্যু শয্যায় বাবা বলে ডাকি বাবা,

বাবা আমার দোষ কি ছিল আমি যখন মাতৃ ক্রোড়ে ডিম্বাণু অবস্থায় শরীর গঠনের আনন্দে অনুভব করছি |
বাবা তুমি বিষ পেরোন করলে মাতৃ গর্ভে কেন বাবা?
তা একবার না পর পর তিন বার তবুও বাবা দেখো ভবের খেলা মারতে পারলে না, তুমি আমার কাছে আদরের বাবা তবুও আমার কোনো প্রশ্ন ছিল না?

#      বাবা শুধু   একটি প্রশ্ন ছিল?

বাবা আমি তোমাকে আমার সর্ব সুখ উৎসর্গ করে দিতে চেয়েছিলাম বাবা, কিন্তু বাবা তুমি নিতে পারোনি কেন না আমি তোমার প্রথম পক্ষের ছেলে বলে |

আমার  স্নেহ বাবা আমি তোমায় নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম ভবের ঘরে,

বাবা ঐ যে আলম তুমি তো জানো, দেখেছো ওর বাবা ওকে হাতে হাত ধরে হাঁটানো শিখিয়েছে, আমি তোমার হাত ধরতে পারিনি তাতে আমার কোনো আক্ষেপ নেই বাবা |

#     বাবা শুধু একটি প্রশ্ন ছিল?

বাবা আমার অনেক স্বপ্ন ছিল তোমার হাত ধরে গুটি গুটি পায়ে হেটে চলবো ! কিন্তু হলো না, তাও আমার কোনো আক্ষেপ নেই বাবা |

বাবা আমি সুখ কি?  তা জানতাম না ! দুঃখ কি অনুভব করেছি, বাবা তুমি যখন অধিকারীতে ডাল -ভাত খেতে আমি তখন বাবা পাতারাম এ ভাতের ফেন খেতাম, তবুও কোনো প্রশ্ন ছিল না আমার |

#  বাবা শুধু একটি প্রশ্ন ছিল?

বাবা আমি যখন পঞ্চম ক্লাস পড়ি, তখন তুমি ক্লাসে যাওয়ার আগে কলম -খাতা কেড়ে নিতে ছোট মাকে দিয়ে বাবা,  তবু জানো বাবা আমার মনে প্রশ্ন জাগে নি, শুধু বাবা বলে ডাকতে চেয়েছিলাম |

সেই উত্তর আজও পেলাম না বাবা, বাবা আমি বাস্তব দিক দিয়ে বাবা বলো ডাকতে পারিনি, জানো কেন ভয় হয় |

বাবা আমি অর্থের কাছে হেরে গেছি, তাই কি? বাবা তুমি যে কলম কেড়ে নিয়েছিলে, তাও জানো বাবা আমি শিক্ষাকে ত্যাগ করতে পারিনি |বাবা জানো আজ আমি ভাগ্যকে অতিক্রম করে, অনেক বাস্তবে মুখোমুখি হয়েছি ! তবুও হারিনি |

#  বাবা শুধু একটি প্রশ্ন ছিল?

বাবা আজও তোমাকে বাবা ডাক দিতে পারিনি, বাবা ডাকতে আজ মন খুব ব্যাকুল বাবা, তুমি কি জানো যখন আমার সামনে ঐ যে আলম তাঁর বাবাকে সে বাবা বলে ডাকে, ওর বাবা ওকে জড়িয়ে ধরে, আমার ও মন চায় বাবা তুমি আমাকে জড়িয়ে ধরো আদর করো, তুমি কি জানো,

বাবা ঐ যে তোমার ঐ ছোটো ছেলেটা বাবা ডাক সোনার জন্য ব্যাকুল হতো তবুও ডাকতে পারেনি, যার কাছে থেকে কলম কেড়ে নিয়েছিলে?  আজ অনেক বছর কেটে গেছে, তোমার ছেলের বয়স আজ 18+বাবা  তুমি জানো কি |

#  বাবা শুধু একটি প্রশ্ন ছিল?

বাবা তোমার ঐ ছোটো ছেলে দুখিরাম আজ জানো বাবা বি. এ 3rd ইয়ার বাংলা অনার্স পড়ছে  বাবা |

বাবা আজও আমি তোমায় দোষ দেবো না-
আমার আদরের স্নেহ বাবা শুধু একটা শেষ প্রশ্ন জানা হলো না, আমার হৃদয় কেন বাবা ডাকতে পারলো না বাবা?  আজও আমার বাবা ডাক সোনা হলো না,  বাবার কাছে আমার শেষ প্রশ্ন উত্তর জানা হলো না |
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.