![]() |
| কুড়ি বছর আগে : বিষ্ণু পদ মাহান্তি |
আমি এখন পূর্ণ যুবক
তুমি যুবতী
আজ থেকে কুড়ি বছর আগে
যখন আমি ছিলাম কাঠবেড়ালির মতো ছোট টুকটুকে
কত আদর ছিল ।
তখন তুমি পৃথিবীতে এসেছো কি আসোনি?
আমি কাঁদতাম চোখ মুছে মুছে
বেলুনের জন্যি।
আজ তোমার চোখের জন্য--
তোমার চোখ এখন বেলুনের মতো ডাগর।
আর বুক
সাগরের মতো উচ্ছল।
আজ আমি পূর্ণ যুবক।
আমার বুক হতে বেরোই এখন গোঙানির শব্দ
তোমার বুক থেকে কুড়ি বছরের গন্ধ।
এখন তোমাকে দেখলে
বর্বর হয়ে যাই।
আজ থেকে কুড়ি বছর আগে
কত খেলা ছিল দুজনাতে।
লুকোচুরি অথবা ছু কিত কিত।
আজও লুকোচুরি খেলা আমাদের চোখে চোখে।
আজও ইচ্ছে করে হাডুডুডুর দম নিয়ে তোমাকে ছুঁই।
আজ থেকে কুড়ি বছর আগের সে দিন
ফিরবে নাকি আর কোনোদিন।

1 Comments:
Wow.... So fantastic
একটি মন্তব্য পোস্ট করুন