একজন সাধারণ মানুষের জীবন সংঘর্ষ জানা খুব একটা সহজ নয় : রতন বসাক

রতন বসাক

 একজন সাধারণ মানুষের জীবন সংঘর্ষ জানা খুব একটা সহজ নয়


আমি যদি কোন একজন মানুষকে বিচার করতে যাই ও তার জীবনের হিসাব নিকাশ খুঁজে বের করতে চাই । তখন খুব একটা কঠিন হয় না, যে নামিদামি কিংবা নায়কের স্ট্যাটাসে আছে । তার জীবন সম্বন্ধে জানার চেষ্টা করলে সহজেই জানা যায় । একজন সর্বজনস্বীকৃত কিংবা হাইলাইটে থাকা মানুষের হিসাব নিকাশ করা বড়ই সোজা । তার দৈহিক জীবন কিংবা স্ট্রাগল সহজেই ধরা পড়ে সবার নজরে ।

কিন্তু আমি যদি একজন সাধারণ খেটে খাওয়া আর পাঁচটা মানুষের মধ্য থেকে একজনের জীবনের হিসাব নিকাশ পরীক্ষা করতে যাই, সেটা বড়ই চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায় । কেননা তার কথা কেউই জানতে পারে না সহজে । তার জীবনের কোন কথাই জনসম্মুক্ষে আসে না । তার প্রতিদিনের জীবন জানা সত্যিই বড় কঠিন হয়ে দাঁড়ায় ।

তাই যা জানার জন্য চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় সেটা সত্যিই বড় একটা বিষয় হয়ে দাঁড়ায় জানাটা । তার না বলা অস্ফূট শব্দ গুলো তাকে দেখে মন দিয়ে বোঝার চেষ্টা করতে হয় । তার প্রতিদিন নিজের থেকে অনুভব করতে হয় তার পাশে থেকে । তবে যা সহজে জানা ও বোঝা যায় সেটা অতটা আনন্দদায়ক হয় না । কোন কিছু অনেক চেষ্টার পর যখন পাওয়া যায় তার মধ্যে আনন্দ থাকে আলাদা ।

একজন দৈহিক শ্রমিককে আমি যদি জানার চেষ্টা করি ও তার জীবনটাকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চাই । তখন তার থেকে সহজে সবকিছু জানা যায় না । তার সঙ্গে থেকে তাকে মন দিয়ে বুঝতে হবে । তার জীবন কতটা কষ্টকর ও টেনশন মূলক তা দূর থেকে বোঝা অসম্ভব । তাকে একদিনে বোঝা সম্ভব নয়, আস্তে আস্তে তাকে বুঝতে হবে । তার মনের খবর নিতে হয় । তাকে বুঝতে অনেক সময় লাগে ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.