হে অশ্রুমতি : সুজন মন্ডল

 হে অশ্রুমতি : সুজন মন্ডল
 হে অশ্রুমতি : সুজন মন্ডল


হে অশ্রুমতি,
মুছে ফেলো অন্ততঃ একবার তোমার নামের অর্থ!
সমাজের এঁকে দেওয়া লজ্জার ক্ষতচিহ্নের মুখে । 
.
হে অশ্রুমতি,
পুড়িয়ে ফেলো অন্ততঃ একবার উলঙ্গ পুরুষের গন্ধ!
তোমার ঐ ঘামেভেজা শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে ।
.
হে অশ্রুমতি,
ছিঁড়ে ফেলো অন্ততঃ একবার মিথ্যে সংসারের মায়াজাল!
অন্ধকার পোড়ানো, জ্ঞানের আগুনে ঝলসানো তীক্ষ্ণ ফলায় ।
.
হে অশ্রুমতি,
খেয়ে ফেলো অন্ততঃ একবার নীলকন্ঠ পাখির ছদ্মবেশে!
এই সময়ের সমুদ্র মন্থনে উত্থিত হলাহল এক নিঃশ্বাসে ।
.
হে অশ্রুমতি,
জেগে ওঠো অন্ততঃ একবার শত সূর্যের ঐশ্বর্যে!
পৃথিবীর সমস্ত রাজ্যের নিষিদ্ধ অন্দর মহলে ।
[05:43, 8/22/2019] www.banglasahityo.com: https://www.banglasahityo.com/2019/08/blog-post_134.html
শ্রুতি  : সুজন মন্ডল



শ্রুতি,
তুমি চলে গেলে!
এতবার অনুরোধ করা সত্ত্বেও-
এতবার বারণ করা সত্তেও-
তবুও,
তুমি চলে গেলে!
আকাশকে কাঁদিয়ে, তারাদের লুকিয়ে, বাতাসকে জাগিয়ে,
শুকনো পাতার মতন আমাকে উড়িয়ে দিয়ে ।
.
শ্রুতি,
তুমি থেকে যেতে পারতে,
অন্ততঃ আজকের এই রাতটুকু, আমার কাছে!
হয়তো তোমার কোন অসুবিধা হতো না,
হয়তো জেগে থাকতাম পেঁচার মতন তোমার ঘুমের পাশে!
তবুও,
তুমি চলে গেলে!
সমস্ত অনুরোধ-বারণ ধূলোতে ছুঁড়ে ফেলে :
অন্ধকারে অন্ধকার জ্বেলে'ই!
.
শ্রুতি,
তুমি চলে গেলে!
দিনের জমানো সমস্ত সুখ খেয়ে :
রাতের পড়ন্ত শিশিরে দুঃখ ছিটিয়ে—
ভোরের লাল কাগজ আসার আগেই চলে গেলে!
কিন্তু,
তুমি থেকে যেতে পারতে,
অন্ততঃ আজকের এই রাতটুকু, আমার কাছে!
হয়তো তোমার কোন অসুবিধা হতো না,
হয়তো চাঁদের গন্ধ মেখে জেগে থাকতাম,
তোমার ঘুমের পাশে!
তবুও,
তুমি চলে গেলে!
এতদিনের সঞ্চিত ভালোবাসা ছুঁড়ে ফেলে!
আকাশের সমস্ত নক্ষত্র নিভিয়ে, নির্বিচারে চলে গেলে....
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.