![]() |
| ধ্বংস : তিথি সরকার |
হারিয়ে যাব বললেই, হারিয়ে যাওয়া যায়?
তার জন্যও একটা পথের প্রয়োজন হয়।
এই যে বলো, এটা করোনা সেটা করোনা
এত বাঁধন বিরক্তির কারন।
ভালোবাসি ভালোবাসি করে সর্বক্ষণ চেঁচাও,
ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়?
কখনও কখনও ভালোবেসেও ভালোবাসি -টা বলতে হয়।
ঝগড়া হলে ঈগো দেখাও, দম্ভ করো অর্থ নিয়ে,
এসব কথা, তোমার মন জানে?
নাকি সেইখানেতেও, তোমারই দাপট চলে।
কথায় কথায় হুংকার আর নির্বাসনের ভয়
এ কেমন ভালোবাসা? ক্ষান্ত করো আমায়।
ভালোবাসলে ভালোবাসো নারীর স্বাধীন মননকে,
নাহলে উপেক্ষাতেই আগুন জ্বলবে প্রহরে প্রহরে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন