![]() |
| হরি ডাক্তার ও আমি : মেহেদী পাতা |
গাছ থেকে পাতা ছিঁড়ে পাতছি মাটিতে
তাতে সাজাচ্ছি ডাল ভাত শুক্তো পাঁচরকম, সেরা পদ দুঃখ বিলাসিতা
দুনিয়ার কী যায় আসে কী আসে যায় তা কবিতা না অ-কবিতা ?
ওদিকে হরি ডাক্তার চামড়া সেলাই করে চুকিয়ে দিচ্ছে রক্তপাতের হিসেব
যদি গরমিল হয় দুনিয়ার যায় আসে, আসে যায় তাতে
স্মিরনফের কাঁচজলে যন্ত্রণা ঢালছি শৌখিন হাতে
মিলেমিশে কবিতা কী না কারোর কিছু যায় আসে, আসে যায় তাতে ?
রানির জঠরে জলরক্ত ছেঁচে হরি ডাক্তার তুলে আনছে আনন্দী যন্ত্রণা,
হেরো সৈনিকের অন্ত্র থেকে শুষে নিচ্ছে নীল বিষ
অনেকের কিছু যায় আসে, আসে যায় তাতে।
কবি তোমার কলম কবে ছুরি কাঁচি হবে ?
ধ্বংস সৃষ্টি, সৃষ্টি ধ্বংস একখানাই কবিতা !

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন