![]() |
| মনের মানুষ : সৈয়দ সওকাত হোসেন |
মনের মানুষ খুঁজতে খুঁজতে
নিজের মনটাই আজ হারিয়ে ফেলেছি
কত নারী
আইভি লতার মতো ছুঁয়ে যাওয়া লাজুক প্রেম ...
আবেগের জোয়ারে যে প্রেম আসে
ভাটিতে সে আবার হারিয়ে যায়
যে ঢেউ একবার চলে যায়
সে আর ফিরে না কখনও ...
হয়ত মানুষের মনটাই বুঝতে পারিনি
তাই আজও
খুঁজে পেলাম না সেই মনের মানুষটা ।।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন