জীবন মানে : সুজন মন্ডল

সুজন মন্ডল
জীবন মানে


জীবন মানে মাটির বুকে অঙ্কুরিত নরম শাঁস
জীবন মানে সুখদুঃখের এক আশ্চর্য বিন্যাস ।

জীবন মানে কয়লায় পোড়া ছাইয়ের স্তূপ
জীবন মানে চিমনির ধোঁয়ার আরেক রূপ ।

জীবন মানে সাহারার শরীরে ছাপানো মরীচিকা
জীবন মানে ভোরের কাগজে ছড়ানো শেফালিকা ।

জীবন মানে জন্ম শেকড় ছেঁড়া অসম্পূর্ণ চিত্রনাট্য
জীবন মানে মদের গ্লাসে ক্ষণেক ভুলে থাকা মাত্র ।

জীবন মানে এক এক নদীর মতন চাষাবাদ
জীবন মানে মৃত্যুর বিপরীত কাব্য অনুবাদ ।

জীবন মানে ঝড়ো সমুদ্রের বুকে সংগ্ৰামী রণতরী
জীবন মানে হৃৎপিণ্ড কাটাকুটির মহান কারিগরি ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.