![]() |
| কিশলয় গুপ্ত |
তোর চোখেতে আকাশ রেখে বাঁধা
ছায়াপথের মোড়ে আছি বসে
উপগ্রহ প্রেম রেখেছে আধা
বাদবাকিটা কাঁদে নজর দোষে
চাঁদের মাটি কান্নাকাটি ভুলে
বুকের মাঝে শ্রাবণ রাখে গোটা
আকাশগঙ্গা দিয়েছে হাত তুলে
তোর চোখেই তামাম বৃষ্টি ফোঁটা
এই শ্রাবণেই যাবো রে তোর বাড়ী
পাহাড় ধ্বসা কসম দিলাম চোখে
বিশ্বাসে শ্বাস নজরকাড়া আড়ি
থাকুক বসে অনিশ্চিত শোকে

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন