![]() |
| ধর্ম সংস্থাপনে : বিপ্লব গোস্বামী |
অধর্মের বিনাশ আর
ধর্ম সংস্থাপন তরে,
বৃন্দাবনে জন্মেন হরি
কৃষ্ণ বিষ্ণু অবতারে।
কংশ,কৌরবাদি অসুর
সব করিলেন সংহার।
ধরাতে করিলেন হরি
ন্যায়ধর্ম প্রচার।
করিতে ত্রিলোকের উপকার
পার্থের সারথি হয়ে
করলেন অধর্মী সংহার।
আজি এ ধরণী মাঝে
দিকে দিকে অমানবতা
অন্যায়,অধর্ম,অনাচার।
আবির্ভূত হও প্রভু
হয়ে নব অবতার।
নিজ হস্তে করো প্রভু
সব অধর্মী সংহার।
আবার করো ধরণী মাঝে
ন্যায় ধর্ম প্রচার।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন