একটি চুক্তি- রাইনগর ও রাবার গাছের গন্ধ : মনোনীতা চক্রবর্তী

একটি চুক্তি- রাইনগর ও রাবার গাছের গন্ধ : মনোনীতা চক্রবর্তী
একটি চুক্তি- রাইনগর ও রাবার গাছের গন্ধ : মনোনীতা চক্রবর্তী

আমি ফিরতে চাইনি তোমার কাছে। 'ফেরত' লিখি সুন্দর হাতের লেখায়।

আমার থেকে দূরে রেখেছি রাবার গাছের গন্ধ। লেখার খাতায়
দেখি সারিসারি রাভা-বালিকা কোমরে-কোমরে ছুঁয়ে আছে যেন;

বড়ো একটা প্রতিজ্ঞা শেষ পর্যন্ত রাখতে পারলে
যে-অহংকারটুকুর কাছে হাঁটুমুড়ে বসে সকল খোলস, ঠিক
সেভাবেই।

ফিরতে চাইনি আমি কারও কাছেই। আমি প্রত্যাখ্যান লিখি।
আনড্রোজেনাস মনটা অশ্বত্থ গাছের পাতাদের কাছে বন্ধক দিয়েছি।
লেখার খাতায় ব্লকড-মেসেজের মতো জমে থাকে মৃত সাপের দল।
মোরগ-লড়াই শেষে ভাঙা হাটে আঙুল-পাঁপড় বিক্রি করে
যে-ছ-আঙুলের মানুষটা, তাঁর মুখে আজ শুনলাম কাশ্মীরের গল্প।

আমরা সবাই শুনলাম। গল্প শুনতে-শুনতে কাচের বাক্সের সব
পাঁপড় কখন যে শেষ হয়ে গেল!

 কী একটা সুরে ডুগডুগির সঙ্গে
গান গাইতে-গাইতে সে এগিয়ে মিশে  গেল মৃত সাপের দলের ভিতর।

তারপর আর খুঁজে পাইনি কোনোদিন তাঁকে। নিজের সাথে নিজের বাঁচা-মরার উদযাপন আনমনে এঁকে ফেলে এক অলৌকিক মায়াপথ...
সে-পথে কেউ-কেউ যায়।
কেউ যেতে চায়।
ছ-আঙুলের লোকটার মতো  অনায়াসে ডুগডুগি আর সুরের ভিতর মিলিয়ে যাওয়া এক অচেনা হাওয়ায়,
যেতে চায় কেউ-কেউ...

আমার থেকে দূরে রেখেছি রাবার গাছের গন্ধ...
শুধু সুন্দর হাতের লেখায়
 'ফেরত' লিখে রাখি......
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

2 Comments:

Tapos Das বলেছেন...

দেখ বাবু মাদারী কা খেল...

titas rahman বলেছেন...

সে-পথে কেউ-কেউ যায়।
কেউ যেতে চায়।