![]() |
| ভ্রমি বিস্ময়ে : দেবায়ন চৌধুরী |
যে শহরে ঠাঁই হতো বিধবাদের, সেই বেনারস থেকেই
আসত বিয়ের শাড়ি। অদ্ভুত সমাপতন!
ঘাটে বাঁধা নৌকো, গঙ্গা আরতি, মন্দিরের ঘণ্টা
সাধু সমাবেশ, বিচক্ষণ ষাঁড়— সব মিলে খুব আপন যেন।
রহস্য যার সঙ্গী। ভক্তি গহন সংগীত।
অন্তহীন চিতা জ্বলছে জীবনের। চাঁদ উঠেছে রমণীয়।
গলিরাস্তা দিয়ে ফিরতে ফিরতে বিনোদিনীকে মনে পড়ল।
সাদা বেনারসিতে কেমন মানাতো সুন্দরীকে
ভাবতে ভাবতে দেখি বিশ্বনাথের মন্দির এসে গেছে!

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন