![]() |
| একদিন : শ্যামল সরকার |
একদিন মানুষ পাখীদের ভাষা বুঝবে
পাখীরাও সকাল সকাল বারান্দায় এসে
টকটকিয়ে বলবে --- এত বেলা পর্যন্ত ঘুমোতে আছে !
সেদিনটা হয়ত লাখখানেক বছর দূর
তারও কোটী বছর পর গাছপালার সাথে সংসার পাতবে মানুষ কিংবা প্রজাপতি
একটি লাজুক মাধবীলতার সাথে যৌনসঙ্গম করবে ভাবুক কবি
ঘাসের দল ফোরন কেটে বলবে ---- আমি কিছু দেখি নি অনিমেষ
একদিন মৃত্যু এসে কেঁদেকেটে বলবে আমারও বড়ো মৃত্যুভয় হচ্ছে আজকাল ...

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন