![]() |
| রীনা মণ্ডল |
বিশ্ব যেদিন জাগবে ,সেদিন কন্ঠে আমার -
উচ্চস্বরে ধ্বনিত হবে ,প্রতিবাদের সুর |
ভাবছো তোমরা !মূর্খ আমি !
আমি একটা বদ্ধ উদ্মাদ ?
ঠিকই ভেবেছো ,ভুল কিছু নয় |
আমি একটা ,জ্বলন্ত অগ্নি পিন্ড |
শ্রমজীবী মানুষের ঘামে ভেজা ,
ছেঁড়া কাপড় আর সূর্যাস্তের রাগ |
তোমরা ভাবছো ,মিথ্যে গুজবে ,
সমস্ত গরিবের মাথা খাবে ?
আর নয় ,আর নয় |
ভূলে যাও , দুঃখের যত স্মৃতি কথা
এ রাত ঠিকই পোহাবে--
লক্ষ লক্ষ প্রাণের মিছিল ,
ঐ তো আসছে ধেয়ে |
করতে সব অন্যায়ের প্রতিবাদ |
আজ রক্তে ধুয়ে দেবে যেন ,
রক্ত চোষাদের রক্ত দিয়ে |
সময় হয়েছে এবার, দেওয়ার -
সমস্ত কু-কর্মের কৈফিয়ত ||
ছাড় নেই ,ছাড় নেই ,
পালানোরও কোনো পথ নেই |
করেছো যত অপরাধ ,
দেবে আজ তার খেসোরত |
জনগনে ঘেরা রুদ্ধ দ্বার ,
সর্বোচ্চ বিচার হবে এবার |
এটি জনতার আদালত ||

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন