![]() |
| নীলিমা : সৈয়দ সওকাত হোসেন |
মেট্রোর সামনে নীল আলোতে
রাতের ব্যাবসার পসরা সাজায় নীলিমা
কত রঙ-বেরঙের পুরুষের চোখ
তার আধখোলা বুক মেপে যায় ...
ফিসফিস , তারপর গড়িতে উঠে পড়া
সাদা মার্সিডিজ ছুটতে থাকে অজানা ঠিকানায়
সারারাত মেতে ওঠে আদিম খেলায়
ভোর রাতে পুরুষের নিস্তেজ ঘামে
সে ভাতের গন্ধ পায়
তাই সে রোজ রাত বেচে ভাত কেনে ।।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন