![]() |
| লাজুক লতা : বিপ্লব গোস্বামী |
কেন এত অভিমান ?
আমার পরশে তুমি
মাথা করো নিচু ।
ত্রাস পেওনা লাজুক বালা
করব নাতো কিছু ।
সবুজ শাড়িতে সদা ঢাকো মুখটা ;
আমার পরশে লাজে লাল হয় গালটা।
ওগো লজ্জাবতী,শ্যামলা বালা
হাতে তব রেশমি বালা ;
গলে লত কাঁটার মালা।
করছে যৌবন রসে অলি খেলা
ষোড়শী যুবতী তুমি হেমন্তের বেলা।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন