![]() |
| গভীরে শুধু তুমি : অভিজিৎ লাহিড়ী |
আসেনি সে বসন্ত..
এখনও পাতা গজায় নি
ডালে ডালে
ফুল ফল কিছুই নেই।
মাটির গভীরে শুধু শেকড়,
জল নেই - প্রাণ নেই।
কোনো মেঘ ছুটে এলো না...
নীল খামে বন্দী চিঠি
পাঠিয়েছিলাম অনেক বার
তোমার ঠিকানায়।
হয়ত ভুল ছিল ঠিকানাটা
কিংবা পাল্টে ফেলছ হলুদ রঙের বাড়িটা।
বলেছিলে, বাবার বদলি হলেই..
অন্য কোথাও চলে যাবে।
নদীর তীর বেয়ে কাশ ফুলের সাদা নেই।
রোদে ফেটে চৌচির মাটির
হাড় পাঁজর।
করুন দৃষ্টিতে চেয়ে আছে রাস্তাটা।
ফ্যাকাসে হয়ে গেছে
ধূসর বাতাসের ঘ্রানে।
মেঘের নরম গা বেয়ে
জল নেই, বাষ্প নেই
আছে শুধু দুঃখ
দু চোখ বেয়ে বেয়ে গেছে অনেকবার।
পাহাড়টার মতো কঠিন হয়েছে
বুকের চারপাশটা।
ঝর্নার জলে ভাসিয়ে দেব
স্বপ্নের কোলাহল।
হৃদয় ভাঙ্গার শব্দে
লুকিয়ে রেখেছি তোমায়,
তোমার গলার স্বর
আর তোমার ভালোবাসায়...
আসেনি সে বসন্ত।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন