![]() |
| উদয় সাহা |
এক.
উলের কাঁটায় জড়ানো আধবোনা সোয়েটার
এইমাত্র কেউ ছিল এই ঘরে
সেলাইয়ের কাপড়, ছড়ানো বাসন,বিষাদ পাহাড়
যেমন কে তেমন আছে পড়ে...
দুই.
তুমিই শুধু ঠিক ? আর সবাই ভুল ?
দেওয়ালে পিঠ ঠেকে যাবে ; কথা বেরোবে না ?
তোমার মর্টার ভাঙে সভ্যতার স্কুল
বেঁচে থেকে মিটিও প্রজন্মের দেনা।
তিন.
সাকলিন ছিল সুন্নি, মেয়েটি মুসলিম শিয়া
আলাপ গড়ায় ভালবাসায়, রোদ ঝলমল হিয়া
মেয়েটি এখন প্রতিষ্ঠিত; মিডল্ স্কুলে পড়ায়
ছেলেটি এখন ট্যুরিস্ট গাইড, কত কিছু দেখায়
বিভেদ ছিল মতবাদে, তফাত ছিল ঠোঁটে
যুদ্ধ- ঝড়ের ভূ-স্বর্গতে হরেক গল্প ছোটে
চার.
কারগিল তবু বড্ড ধূসর
রঙের বড় অভাব
স্বপ্ন বেচে হুন্দুরমান---
সময় দেবে জবাব...

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন