বুঝবে সেদিন বুঝবে : বিপ্লব গোস্বামী

বিপ্লব গোস্বামী
বুঝবে সেদিন বুঝবে

সূর্য যেদিন অস্ত যাবে
ভেঙ্গে যাবে খেলা ;
তোমার প্রিয় মানুষ যেদিন
করবে তোমায় হেলা।
স্বপ্ন ভেঙ্গে বুঝবে সেদিন
সত‍্য মিথ‍্যার খেলা ;
সত‍্য প্রেম খুঁজে খুঁজে
কাটবে সারা বেলা।

বুঝবে সেদিন বুঝবে তুমি
সত‍্যি সেদিন বুঝবে ;
আশার সমাধি পাড়ে
অতীত স্মৃতি খুঁজবে।
হঠাৎ শোনবে ডাকছি আমি
খুলবে তুমি দ্বার ;
ধরতে আমায় হাত বাড়াবে
দেখবে সব আঁন্ধার।

শ্রাবণের রিম ঝিমিতে
ভিজবে তোমার চুল ;
মধুর লোভে উড়বে অলি
গাইবে আপন সুর।
আসবে ফিরে শরৎ ঋতু
ঝরবে শিশির কণা ;
অতৃপ্তির তৃষায় তুমি
থাকবে যে আনমনা।
বুঝবে সেদিন বুঝবে তুমি
সত‍্যি সেদিন বুঝবে ;
আশার সমাধি পাড়ে
অতীত স্মৃতি খুঁজবে।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.