![]() |
| মেহেদী পাতা |
কুয়াশা মেখে দাঁড়িয়ে আছি পাকদণ্ডীর বাঁকে
সামনে দিয়ে সিডার চলেছে ক্রান্তীয় বনে নিরাপদ হতে
অষ্টাদশী ঝর্ণা চলেছে শ্যাম কল্যাণে নদী হতে
তারপর সব অন্ধকার
ডিনামাইট লাগলো না
পাহাড় ভেঙে পড়লো হুড়মুড়িয়ে
গুঁড়িয়ে গেল পাথুরে অহংকার
ঘুনধরা ফোঁপড়া শরীর
সাক্ষী রইলো না কেউ, আমিও না
খাদ থেকে উঠেছি আবার
আর একটা পাহাড় গড়বো, ঠিক আগের মতো
উঁচু তাকে ভাঁজ করা অহংকার
ঘাড় উঁচু করে আবারও দেখবো বিলাসী ধ্বংস।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন