![]() |
| বুদ্ধির বিকাশ : উমা দে |
সব তো বেশ চলে যাচ্ছে,যার দুঃখ তার
তোমার আমার তাতে কেন সময় কাবার।
আমি তুমি ডিম ভাত খাই পেঁয়াজ বাদে
সব্জির দর আগুন, নেই সে সুবাদে।
আমরা সবাই বুদ্ধিজীবী,ঐ খেয়ে সন্ধ্যা আড্ডা
তামাসা দেখি চুপ থাকি সমাজে নেই গাড্ডা।
কার মেয়ে ধর্ষিতা,পোড়া পাচার
ওসব চিন্তায় কাজ নেই আর
আমারটি ভালো থাক দেখো ঠাকুর
আমরা বুদ্ধিজীবী নই তো অসুর
সকাল থেকে রাত অবধি টানছি মধ্যবিত্ত ঘানি
সবসময় খোশ মেজাজে মধ্যবৃত্তের কি জানি।
শুধু নিজেরটা দেখবো এও কি হতে পারে
যে গাড্ডায় ঢুকেছে পড়শি ঘটে যদি তোমার ঘরে
তখন সবাইকে ডাকবে,করবে আপনজন
আসলে আমি তখন ছাপোষা বুদ্ধিজীবী,
তোমরা কি আছো তখন!?

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন