বেলা শেষের সঙ্গম : সৈয়দ সওকাত হোসেন

সৈয়দ সওকাত হোসেন
বেলা শেষের সঙ্গম

একটা একটা করে
ঝরে যাচ্ছে পাতা দেহ থেকে
পর্ণমোচী অরণ্যের দেহে এখন
বেলা শেষের সঙ্গম ,
বিকেলের মৃগনাভী রোদে তখন
আকাঙ্ক্ষারা সুগন্ধী নদী হয় ... ।

এসো
ভেসে যাই অলৌকিক বাতাসে
আঙুলটা না হয় ছুঁয়ে যাক দেহমঞ্জরী
মাতাল হোক এ সময় বিবর্ণ ক্যানভাসে ... ।।

                        
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.