![]() |
| সুজন মন্ডল |
বাংলা আমার জীবনের প্রথম বলা ভাষা ।
বাংলা আমার মরণের শেষ বলা ভাষা ।।
.
বাংলা আমার বেঁচে থাকার একমাত্র আশা ।
বাংলা আমার প্রতিবাদী মুখের জীবন্ত ভাষা ।।
.
বাংলা আমার বর্ণপরিচয়ের মাতৃভাষা ।
বাংলা আমার সহজ পাঠের কথ্য ভাষা ।।
.
বাংলা আমার মধুসূদনের স্বদেশী ভাষা ।
বাংলা আমার জীবনানন্দের প্রেমের ভাষা ।।
.
বাংলা আমার কাজী নজরুলের অগ্নিশিখা ।
বাংলা আমার ডি.এল. রায়ের প্রাণের শিখা ।।
.
বাংলা আমার ভাইয়ের রক্তে কেনা বিশ্বভাষা ।
বাংলা আমার মায়ের বুক ভাসানো ভালবাসা ।।
.
বাংলা আমার অহংকার বাংলা আমার গর্ব ।
হিন্দি-উর্দু যতই চমকাক , বাংলা হবে না খর্ব ।।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন