![]() |
| সৈয়দ সওকাত হোসেন |
সেদিনের পরিচয়
এক পাঠিকা , আমার একজন ঈশ্বরী
অবহেলায় ইনবক্সের উঠানজুড়ে পড়েছিল
ক'টি ম্যাসেজ
উত্তর না পেয়ে লিখেছিল
কথাবার্তা পছন্দ করো না বুঝি কবি ?
অথচ তোমার কবিতায় মায়া স্নান সারি
আমি নিত্য ...
অনেকদিন তার ম্যাসেজ পড়িনি , খুলেও দেখিনি
সেদিন দেখলাম একটা ছবি
তাল আর নিম গাছে ঘেরা একটা ছোট্ট গ্রাম
পশ্চিমে একটি সরু নদী ... ।
কিছুদিন চলে গেলে নীরবে দিল আর একটা ছবি
পানপাতা মুখ , খোঁপাতে বেলি ফুল
দিগন্তে ভাসা চিলের ডানার মত ভ্রু
ভ্রূর নীচে অদ্ভুত কালো চোখে
বয়ে যাচ্ছে এক নদী
থুতনির নীচে কালো জিরার মতো
স্নিগ্ধ একটি তিল
আর ঠোঁটে বাতাবি লেবুর অদ্ভুত গন্ধ ... ।।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন