![]() |
| সৈয়দ সওকাত হোসেন |
শ্মশানে এক পা বাড়ানো
অথচ সাধ ভুলতে না পারা
বুকের উপর সাঁতার কাটতে কাটতে
আমি যেন স্বর্গে যাচ্ছি
স্বর্গের সিঁড়ি বেয়ে উঠতে উঠতে
জানি না কোন অপ্সরার কথা ভাবছিল
মেনকা , রম্ভা , না উর্বশী ...
শিউলির ভারী নিঃশ্বাসে ভাসতে থাকে
জানি না কাল আবার
কোন পুরুষ বুকে মুখ লুকাবে
সকাল না হওয়া পর্যন্ত
ফুলেরাও জানে না
মন্দিরে যাবে নাকি শ্মশানে ... ।।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন