| আমি: তুহিন সাজ্জাদ সেখ |
আমি
এক নিঃসঙ্গ প্রজাপতি
তোমার রচা ক্যানভাসে
আমি
এক উই লাগা স্বপ্ন নীরা
তোমার স্নিগ্ধ ভোরের রাতে
আমি
এক পাগল প্রেমী
তোমার হৃদয়ের শৃঙ্গতে
আমি
এক তৃপ্ত আত্মা
তোমার হাসির বন্যা তে
আমি
এক জীবন্ত ছায়াছবি
তোমার প্রাণের মোহনাতে
আমি
এক নির্মল পটচিত্র
তোমার মনের ব্যালকনিতে
আমি
হলাম সেই ছেলেটি
যেথায় তুমি সবুজটি।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন