ফিরে এসো আলাদিন : কিশলয় গুপ্ত

ফিরে এসো আলাদিন :  কিশলয় গুপ্ত
ফিরে এসো আলাদিন :  কিশলয় গুপ্ত

মায়ের কাছে ফেলে এসেছি গর্ভঋন
কোথায় আছো-ফিরে এসো আলাদিন

মন ঢাকা রঙীন কাঁচ থেকে মুক্তি চাই
চেয়ে দ্যাখো দশদিকে রঙের আশনাই

ফিরে এসো আলাদিন এবার ভাঙি ভুল
সদলে শ্রীজাত স্বপ্নে হই অনন্ত মশগুল

যত ভুল মনের কার্নিশে আছে ঝুলে
অসংখ্য হাতে তাকে তুলবো সমূলে

একবার-একবার মুক্তি পেতাম যদি-
আমি ভারতের আমজনতার প্রতিনিধি

বোতলে বন্দী একশো কোটি জ্বীন
ফিরে এসো- ফিরে এসো আলাদিন

                                   
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.