![]() |
| অলীক সুখ : কর্ণধর মন্ডল |
আমার আঁখি প্রহর গোনে,
রাত জাগা তারাদের সাথে।
অনুভবে তোমার স্পর্শ করি,
প্রেম'সোহাগে অঙ্গীকারের হাতে।।
জ্যোৎস্না ছাড়া আঁধার মানিক,
রাতকে করে আলো......।
প্রকৃতির হৃদয় রাঙাতে আজি,
কুসুম কলি পাপড়ি মেলো আরো সুগন্ধ ঢালো।।
রাত কি বোঝে মন কি খোঁজে ?
পিয়াসী আঁখি কার প্রতিক্ষায়।
রিক্ত হৃদয় প্রেম'সুধা চায়,
একান্তে সংগোপনে মন'মানসীর অপেক্ষায়।।
প্রিয়া ছাড়া শুণ্য হৃদয় ধু ধু মরিচিকা,
তৃষিত হিয়ার পিয়াসী চাওয়া লাগেই বিভীষিকা।
প্রেরণা হয়ে প্রাণের পরে এসেছিলো দ্বারে,
তার বিহনে অশ্রু ঝরে দু'নয়নে রিক্ত'হৃদয় আজো হাহাকারে।।
নিশীথের তারা মিটিমিটি করে ইশারা,
নিদ্রা জাগা জোনাকি মেয়ের বেশে।
ঘুম পরীরা হিয়ার পরে প্রেরণা জাগায়,
স্বপ্নে দেখা ''অলীক সুখে''র আবেশে।।
সুখের ভেলায় যাইগো ভেসে,
ঘুমের ঘোরে ''অলীক সুখে''র দেশে।
সেথায় দীগন্তের হাসী দেখি রাশি রাশি,
দুর সীমান্তে পাহাড় চুড়ে উর্মিমালার বেশে।।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন