| পৌলোমী সরকার |
১।
চলতে চলতে যেমন পথিক একটি রাস্তা থেকে চলে যায় অন্য রাস্তা তে অচেনা অজানা গন্তব্য ।শুধু রাস্তা জুড়ে জাম জারুল আর মেহেন্দির গন্ধ নেবে বলে ।নিয়তি নামে কোনো এক মানবী মনে হয় পিছুটানহীন সম্পর্ক শিখিয়েছিলো ।শিখিয়েছিলো পাহাড়ে মেঘের আনাগোনা ।আলোর দাম্পত্য ।আজানের সুর আর মাঝিদের গান ।আমার সিন্দুকের চাবি নেই।খোলাও যায়। যখন তখন ।অসপষ্ট আলোর ভেতরে থেকে রশ্মি ছটা সাত রঙা রামধনু হয়ে উঠবে যেদিন সেদিন জাদুস্পর্শে জ্বলে উঠবে আলো খুলে যাবে বাহ্যিক আবরণ।আমরণ।
২।
জংলি চাঁদ আজ রাতে তোর বাড়ি যাবো
অনার্য পুরুষ তুই
বুনো রাত্রি তে জাল বুঝিস আর ধুলোমুঠি উড়িয়ে দিস স্বপনের রমণীর দিকে
জংলি চাঁদ মহুয়া মাতাল আজ আজ রাতে তোর বাড়ি যাবো
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন