![]() |
| রসাতলে : মহঃরহিম সেখ |
কেউ ভাবেন দেশটা কেমন
যাচ্ছে রসাতলে
চাকা বিহীন রথের চাকা
কেমনে বল চলে?
পাখি যেমন ডানা ছাড়া
উড়তে পারেনা
বুদ্ধিবলে মানুষ ডানার
ধারটি ধারেনা।
সেই মানুষের কিছে মানুষ
চালাক ফন্দিবাজ
গণতন্ত্রর দোহায় দিয়ে
করছে মন্দ কাজ।
নিজের আখের গোছাত গিয়ে
করছে সম্পদ লুট
এমন সিধেল চোর সে মশায়
পরনে স্যুট বুট।
নেতার মতো কেতা করে
দেখায় দেশপ্রেমী
সাধু রূপে ভন্ড বেটা
করে আৎলেমী।
দেশর সম্পদ সবার সম্পদ
দেশের অহংকার
সে অহংকার হচ্ছে পণ্য
বিদেশে চমৎকার।
এই নেতারাই দেশের শত্রু
বদমাশ শয়তান
মুখোশ পরে ঢং দেখায় সে
মানুষের ভগবান।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন