কাতোরক্তি
তুষার দাস
স্বাধীনতার বৃত্ত ঘিরে
বুড়ো শালিখের দল
ঠুকরে খাচ্ছে
সহ্য ক্ষমতার শেষ গ্রাস।
লাল গোলাপ বাগান
বেনোজলে বিষ সাপ
সবুজ পাতার ভিক্ষের থালা
পদ্ম চাষ শালিমার বাগে।
আলো চাল মানকচু ভাতে
তবু গন্ধ বিলোয়ে
সহবাস শীৎকারে
শীততাপ জুঁই বিলাস।
কানা গলির অন্ত ঠিকানা
আলপথ অনন্তময়
নাভীশ্বাস মনদূষন
অপুদুগ্গার গোল্লাছুট।
ভরদুপুরের বাঁশীওয়ালা
শিলা বৃষ্টি আমবাগানে
খাদ্য খাদক সম্পর্কের মাঝে
প্রেম প্রহর তলানি খায়।
তবুও শেষ নেই
এবড়ো খেবড়ো চড়াই উৎরাই
গন্তব্য এখন অন্ধকার
অপেক্ষা সূর্য ওঠার।I

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন