লজ্জা : রতন বসাক

রতন বসাক

লজ্জা : রতন বসাক

যাদের জন্য করছে কাজ
তেড়ে আসে তারাই আজ
লজ্জা কোথা রাখি,
তোদের মনে নেই কি ভয়
রক্ষক কে কি মারলে হয়
কেমনে বসে থাকি ।

নিজের জীবন রেখে পণ
রক্ষা করছে দেশের ধন
ভুলে বিপদ গুলো,
আঘাত দিতে তোরা যাস
সবাই মরুক তাই কি চাস
ওড়াস দ্বন্দ্বের ধুলো । 


সময় থাকতে ভুলটা বোঝ
নিয়ম মেনেই চল না রোজ
বদ্ধ থাক না ঘরে,
ভাবিস পরে ওরা কোন
এখন ওদের কথা শোন
নইলে যাবি মরে ।

যারা তোদের বাঁচায় জান
নিতে যাচ্ছিস তাদের প্রাণ
কারো কথা শুনে,
লজ্জা কোথায় রাখি ভাই
ভাবছি আমি এখন তাই
পাই না দিশা গুণে !
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.