মানুষের খোঁজে : ওয়াহিদা খাতুন
আমি বোঝাবো তা কেমন করে
যদি তেমন মানুষ পাইতাম চিরতরে,
যে মনে প্রাণে সত্যি মানুষ,
ও যার থাকবে বিবেক মান আর হুঁস,
রাখবো তারে সারা জনম ধরে!
আমি বোঝাবো তা কেমন করে!
মরমে যার জ্ঞানের আলো,
করতে জানে সবার ভালো,
মনটা যে তার নিখাঁদ সোনা,
টাকা-পয়সা কিছু চাইনা,
আমি নেবো তারে আপন করে!
আমি বোঝাবো তা কেমন করে!
থাকে সে যে পাগল বেশে,
আজব অমানুষের দেশে,
শরীরে যার ধুলামাটি,
বসনে নেই পরিপাটি,
আমি রাখবো তারে যত্ন করে!
আমি বোঝাবো তা কেমন করে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন