প্রণয়পরশের অভিঘাত : রুদ্রসাগর কুন্ডু

প্রণয়পরশের অভিঘাত : রুদ্রসাগর কুন্ডু
প্রণয়পরশের অভিঘাত : রুদ্রসাগর কুন্ডু

সেবা-শুশ্রূষার কথা তুলে ছেলেটি
আধ খাওয়া সিগারেট পুনরায় টান মারে

বাকি রসায়ন আমাদের জানা
এখন শুধু চারিদিকে ধোঁয়ার কুণ্ডলী
পাকাতে পাকাতে বিমর্ষ এক সন্ধ্যা
ছুঁয়ে যাবে সংবেদনশীল মন

নাভি খোলা মেয়েটিও শঙ্কিত হয়
টান করা স্তন সামান্য ঢিলে করে একটু
চলনসই করে নেয় সংকোচে আর

চোখে এক ধরনের আকুতি ফুটিয়ে তোলে
নিবেদিত বিনয়-নম্র হয়ে ওঠে মেয়েটি

ছেলেটি তার এক হাতে নিকোটিন ধরা
ঠান্ডাস্নাত অন‍্যহাতে নাভির ওপর
হাত রেখে টান মারলে মেয়েটি কোকায়
প্রতিস্পর্ধায় আকাশ কালো হয়ে এলে
মেয়েটি শরীর খুলে যোনি দেখায়

সিগারেট মথিত-মাদকাসক্ত হাতে
একটি ঘুড়ি ও লাটাই ধরিয়ে দেয়
ঘুড়ি তখন আকাশচুম্বি হাওয়ায় ভাসে
সন্ধ্যা ততক্ষণে রাত্রির কোলে শুয়েছে
মেয়েটির হাতে আন‌ওয়ানটেড বাহাত্তর
জিন্সপরা ছেলেটির ঠোঁটে
তৃপ্তির নিকোটিন জোনাকির মত জ্বলে

আনমনে চলে আসা মেঘ মন ছুঁয়ে
হৃদয়ের কড়া নেড়ে জাগিয়ে রাখে রাত।
আবার ছোঁয়া ,আবার ,আবার
মাদকাসক্ত ঠোঁটের ভিতর
সারারাত শুয়ে থাকতে ইচ্ছে করে মেয়েটির!

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.