নিষ্ঠুর, সুন্দর এক শিক্ষক : আরণ্যক চক্রবর্তী

নিষ্ঠুর, সুন্দর এক শিক্ষক : আরণ্যক চক্রবর্তী
নিষ্ঠুর, সুন্দর এক শিক্ষক : আরণ্যক চক্রবর্তী

আমার ছেলেবেলা কেটেছিল এক ছোট্ট শহরে।
স্কুল আসা যাওয়ার মাঝে পরতো এক পরো বাংলো।

বড়রা ভয় দেখাতো,বলতো সেখানে থাকে
এক সাদা দাড়িওয়ালা বুড়ো ভুত।
একদিন আমি সাহস করে ঢুকে পড়েছিলাম সেই বাড়িতে।

এক কালো আলখাল্লা পড়া সাদা দাড়িওয়ালা বুড়ো আমাকে
আদর করে খাইয়েছিল হাতি ঘোড়া বিস্কুট।
আমাকে শিখিয়েছিল কিভাবে ভূগোল ম্যাপ
অদলবদল করতে হয়, কিভাবে ছিড়ে ফেলতে হয়
ইতিহাস বইয়ের অদরকারী পাতা।
সে বুড়ো সারাদিন শুধু  আগুনে বরফ সেকত।

যেদিন বুড়ো মারা গেল সেদিন আমি প্রথম মৃত্যু দেখলাম।
সেবারই আমাদের শহরে প্রথম বন্যা নামলো।
আমার দেখা প্রথম বন্যা।

এরপর বহু বছর কেটে গিয়েছে আমি এ
শহর থেকে ও শহর ঘুরেছি।
দেখেছি সমুদ্র, মরুভূমি, বিশাল বিশাল পাহাড়।
এবং সাক্ষী থেকেছি বহু কঠিন মৃত্যুর।
বহু ভয়ঙ্কর বন্যার।

আমার রাগ হয় সেই বুড়োর ওপর ।
সে আমাকে মৃত্যু শিখিয়েছিল ,বন্যা শিখিয়েছিল।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.