![]() |
| এখন ঝড়ে কি আর আসে যায় : শিবরাম ভূঞ্যা |
দুঃখ জমে পাহাড় হল বুকে
কেমন করে কাঁদি এমন শোকে
পুরুষ মানুষ, জল আসেনা চোখে
ভাবুক সবাই আছি অনেক সুখে।
বরং কষ্ট বুকেই চেপে রাখি
খাঁচায় যেমন থাকে বন্দি পাখি
মনে মনে মরুভূমি আঁকি
মরীচিকা আঁকতে থাক বাকি।
বেঁচে আছি জীবন গেছে মরে
আলেয়া তুই জ্বালাস না আর মোরে
বনের পাখি বাসা হারায় ঝড়ে
এবং সে ঝড় আসে বারে বারে।
এখন ঝড়ে কি আর আসে যায়
সব হারিয়ে যে আজ নিঃস্ব হায়।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন