![]() |
| শিক্ষক : সোনালী মুখার্জী |
এক মাল্টিন্যাশনাল কোম্পানির কর্ণধার শ্রী সুজিত চ্যাটার্জী ব্যাঙ্গালোরের বাসিন্দা ...না উনি বরাবর ওখানে থাকেন নি ..ওনার ভাগ্য ওনাকে ওখানে প্রতিষ্টিত করেছে ..সেই গল্পই আজ আপনাদের বলবো আমি ..
এক প্রত্যন্ত গ্রাম শিয়াখালা র চকতাজপুরে তার বাড়ি ..আজ তিনি মেধা আর নিজের দক্ষতায় এখানে উপস্হিত ..এর জন্য তিনি আজও নিজের স্কুলের শিক্ষক করিম স্যার কে নিজের বাবার পরের আসন টা দিয়ে রেখেছেন ..এখনো কলকাতায় ফিরলে নিজের গ্রামের বাড়িতেই ওঠেন আর পায়ে হেঁটে স্যারের বাড়ি গিয়ে তাঁর প্রণামিটুকু দিয়ে আসেন ..না ...শুধু কৃতজ্ঞতা নয় .. ভলোবাসায় ..শ্রদ্ধায় সম্মানের সাথে ...
আজও মনে পড়ে সুজিতের ,সেই দিনগুলোর কথা .
অসহায় মা দুই বোন আর তাকে রেখে বাবা যখন হঠাৎ দুদিনের জ্বরে ওপারে চলে গেলো ..মা তখন দিশেহারা ..কি করবে ??কি করে চলবে ??মা নিজে লোকের বাড়ি কাজ নিলো. ..আর ক্লাস ফোরে পড়া দশ বছরের সুজিত পড়াশোনা ছেড়ে চায়ের দোকানে কাজ নিলো ..
খবর পেয়ে ছুটে এলো করিমুল আব্দুল্লা ..ওদের প্রাইমারি স্কুলের হেডমাস্টারমশাই ..ওর মাকে বলে সুজিতের পড়াশোনার সব দায় নিজের কাঁধে তুলে নিলেন স্বেচ্ছায় ...পড়াশোনায় অত্যন্ত মেধাবী সুজিত স্যারের বদান্যতায় সরকারি সাহায্যে আর পিছন ফিরে তাকায় নি ..তারই ফলস্বরূপ আজ সে এখানে ..
কিন্তু ভোলেনি সে ..ভুলতে পারেনি তার অতীত ..তাইতো শত কাজের মধ্যেও আজকের এই দিনে 5ই সেটেম্বর শিক্ষক দিবসে বছর তিরিশের সুজিত চ্যাটার্জী কে ঠিক দেখতে পাওয়া যাবে ..তার বৃদ্ধ মাস্টারমশাই করিমুল আব্দুল্লার বাড়ি ..ঠিক তাঁর স্যারের পায়ের নিচে ..ll

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন