![]() |
| দুখিরাম সরকার |
কলম ধরতে চায় মুক্ত পাতা
খাতায় তাঁর স্বচ্ছ বর্ণ !
রবীন্দ্রনাথের সোনার গ্রামে
কলম ধরতে চায় মুক্ত পাতা |
সৃষ্টি হয়েছে তরুণ -তরুণী
কলমের জীর্ণ খাতায়,
কবিতা ফুটে উঠেছে সমাজের বুকে
নি :শব্দে কলমে |
কলমে ফুটে উঠেছে হৃদয়ের সুবাশ
কত তরুণ তরুণী চাপ !
মুক্ত আবেশে কলম দিয়েছে প্রাণ
কত তরুণ তরুণীর কবিতার পাতায় |
ঈশ্বর এর হাতে তৈরী হয়েছে নিঃস্বার্থ স্বরবর্ণ
একলা হাতের লেখায়,
ঈশ্বরচন্দ্র স্বরবর্ণ মুক্ত হয়েছে সমাজে
কত শিশু শিখেছে 'অ ' 'আ 'বলা |

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন