![]() |
| দীপান্বিতা রায় সরকার |
এমনি বুঝি ছিলো বরাত,
ফুরিয়ে যাওয়ার তাড়া!
এক্ষুনি এই বন্দি মুঠোয়,
এক্ষুনি সব হাওয়া!!
মাটির বুকে মন গছিয়ে,
দূর আকাশের তারা।
তখন যদি জানতে পারি,
বোধহয় পূর্বযোগে।
প্রবাল প্রাচীর সব ছেয়েছে,
ক্ষয়িষ্ণু এক রোগে।
রোগ যেমন সব খেয়ে নেয়,
জোড় ভেঙে দেয় নদী।
ঝড় তুফানে মন বসিয়ে,
যে রুখে দেয় গতি।
তারই ছিলো সব ছলনা,
নিপুণ পাশার ছকে।
নিমিত্ত সে দমকা হাওয়া,
বৈতরনীর ফাঁকে।

1 Comments:
দীপা, লেখা টা বেশ ভালো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন